অপহরণ মামলার পলাতক আসামীসহ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩
অপহরণ মামলার পলাতক আসামীসহ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী শ্রী সুনিল চন্দ্র রায়’কে গ্রেফতারসহ ০১ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩।
১। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী ১। শ্রী সুনিল চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী প্রভাত চন্দ্র রায়, সাং-সতীঘাট গোদের বাজার, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে ০১/০২/২০২৩ তারিখ ১৬০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিম মোছাঃ সাবিনা আক্তার (১৩)কে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং-০১, তাং-০১/০১/২০২৩ ইং, ধারা-৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।