সেলিম মাহবুবঃ ছাতকে  থানা পুলিশের  অভিযানে পৃথক মামলায় ২ আসামী কে গ্রেফতার করা হয়েছে ।  

বুধবার ছাতক থানার মামলা নং-০৬ তারিখ-০১ এপ্রিল-২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৩০ এর আসামী  মিজান মিয়া-কে পুলিশ গ্রেফতার  করেছে। সে ভোলা সদরের উত্তর দিঘলাদি এলাকার, বর্তমান  

যাত্রাবাড়ী বউ বাজার গলির ছোবহান মিয়ার পুত্র।

এদিকে ননজিআর- ৩২৩/২৫ (ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামি রুবেল মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ।নোয়ারাই ইউনিয়নের চরবাড়া গ্রামের নুর উদ্দিনের পুত্র সে ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান  জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।