
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাছাব্বুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন চেয়ে গত ১৮ জুন, ২০২৫ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এ খোলা চিঠি লিখেন তিনি।
খোলা চিঠিতে তিনি লিখেছেন-
জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা মনিরামপুর বাসী দীর্ঘ দিন থেকে সৎ যোগ্য জনপ্রিয় একজন নেতার অনুসন্ধান করছিলাম , কিন্তু আজ সেই নেতার সন্ধান আমরা পেয়েছি । তিনি হলেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন । তিনি শুধুমাত্র একজন নেতা নয় , তিনি একজন সাধারণ মানুষ । তার বিশেষ গুনের মধ্যে একটি অসাধারণ গুণ রয়েছে,সেটি হল তিনি জনবান্ধব নেতা । জনগণের সেবায় সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে থাকেন । ২৪ ঘন্টা জনগণকে মোবাইল সার্ভিস দিয়ে থাকেন । মানুষের বিপদে আপদে সর্বদা ছুটে যান । রাত দিন তার কাছে সমান । ঝড় বৃষ্টি শীত আঁধার রাতে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন । যদি কেউ অসুস্থ হয়ে থাকে সাথে সাথে তার বাড়িতে ছুটে যান । তিনি একজন কর্মী বান্ধব নেতা । সর্বদা কর্মীদের খোঁজ খবর নিয়ে থাকেন । তার বিশেষ গুনের মধ্যে অন্যতম একটি গুন কেউ যদি ফোন করে তাকে সাথে সাথে রিসিভ করে । আর ফোন যদি ব্যস্ততার কারণে রিসিভ করতে না পারে তাহলে পরে ফোন ব্যাক করে । তার বিশেষনের শেষ নাই, সকল নেতাকর্মীর নাম তার মুখে থাকে,এটি একটি বিশেষ গুণ । সোনাতন ধর্মের লোকজন দের প্রতি রয়েছে তার অপরিসীম ভালোবাসা আর শ্রদ্ধা। সোনাতন ধর্মের প্রতিটা অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তাদের সাথে সুখ দুঃখের সাথী হয়ে থাকেন । বৃহত্তর মনিরামপুরের জনপদকে একটি প্লাটফর্মে নিয়ে আসছে , শুধুমাত্র এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এর কারণে । সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবিদের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসের ঠিকানা একমাত্র তিনি । নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের আস্থা ও ভালবাসার জায়গা তিনি করে নিয়েছেন । আর গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন । দলের দুর্দিনে বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে শক্ত হাতে দলকে পরিচালনা করেছেন । এই পরিচালনা করতে গিয়ে তিনি অনেক নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছেন । তারপর ও তিনি বিএনপির রাজনীতিকে মনিরামপুর এর বুকে আঁকড়ে ধরে রাখছে । এক কথায় বলা যায় মনিরামপুর বিএনপি মানে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল । মনিরামপুরের আকাশের উজ্জ্বল নক্ষত্র এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন । সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি উজ্জ্বল হয় ঠিক তেমনি অনেক আন্দোলন ত্যাগ সংগ্রাম এর পর তিনি মনিরামপুর বাসীর কাছে আজ অতি আপনজন । সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর – ৫ , মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়ন পাওয়ার একমাত্র দাবিদার ।
চিঠিতে সবশেষে মণিরামপুরবাসীর পক্ষে উল্লেখ করে মোঃ তাছাব্বুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৫ মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের জন্য মনোনয়ন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আকুল আবেদন করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।