জোকস
জোকস

চোর হলেও সৎ থাকতে হবে
ভাগ-বাটোয়ার জন্যে কয়েকজন চোর মিলে সারারাতের চুরির টাকা হিসাব করছে। হিসাব করার সময় একজন চোর একখান হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছ। তখন চোরের সর্দার বললেন—
সর্দার: এই তোরে না একদিন কইছি ভালো হইয়া যা, ভালো হইতে পয়সা লাগে না?
চোর: ওস্তাদ ভুল হইয়া গেছে।
সর্দার: হুম, জীবনে সততার সঙ্গে কাজ করবি, উন্নতি করতে পারবি। চুরি-চামারি করবি তো জীবন শেষ!
বিয়ের খরচ হিসাব করা যায় না
১০ বছরের ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে—
ছেলে: একটা বিয়ে করতে কত খরচ হয় আব্বু?
বাবা: আমি আসলে ঠিক জানি না বাপ।
ছেলে: কেন জানো না? তুমি কি অঙ্ক পারো না?
বাবা: অঙ্ক পারি; কিন্তু খরচ তো এখনো চলছেরে বাপ।
আগের দিন যেমন ছিল
তরুণ: দাদাভাই, আগেকার দিনে তোমরা কীভাবে জীবন কাটিয়েছো ভেবে পাই না!
দাদাভাই: কেন রে?
তরুণ: তখন ছিল না তাক লাগানো কোনো টেকনোলজি। প্লেন ছিল না, কম্পিউটার ছিল না! আরও ছিল না ইন্টারনেট, টিভি, এয়ারকন্ডিশনার, গাড়ি, মোবাইল ফোন, থ্রি-ডি মুভির মজা।
দাদাভাই: ঠিকই বলছিস। তখন এসবের কিছুই ছিল না রে ভাই।
তরুণ: তাজ্জব লাগে দাদু। কীভাবে কাটিয়েছো তোমাদের তারুণ্যের সেসব দিন
দাদাভাই: ঠিক তোমরা যেমন এখন কাটাচ্ছো! অনুশোচনাহীন, বিবেকহীন, লজ্জাহীন, সৌজন্যহীন, কৃতজ্ঞতাবিহীন,সমবেদনাহীন, আত্মশুদ্ধিহীন, ছোটদের প্রতি ভালোবাসাহীন আর বড়দের প্রতি শ্রদ্ধাহীন। দাদুভাই, কীভাবে কাটাচ্ছো তোমরা এভাবে দিন!
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।