‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে একটি মাছের ঘের হতে আরিফ হোসেন (১৭) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। খবর পেয়ে ঘঠনাস্থল পরিদর্শনে সহকারি পুলিশ সুপার ও যশোর জেলা গোয়েন্দা পুলিশ। ধারনা করা হচ্ছে, সংঘবদ্ধ চক্রের নির্যাতন ও শ্বাসরোধ করে কে বা কার রবিবার(১লা মার্চ) রাধের আধারে আরিফকে হত্যাকরে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড়ের পাশ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। কিশোর আরিফ স্থানীয় গরুর ব্যাপারী আতিয়ার রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়,রবিবার ভোরবেলা ঘেরের পানিতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা মণিরামপুর থানা পুলিশকে খবর দিলে সকাল ৭টার দিকে পুলিশ ও জনতার উপস্থিতিতে আরিফের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,রাতে কে বা কারা ঘেরের পাড়ে তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে লাশ ঘেরের পানিতে ফেলে দেয়। তার মুখ ও মাথায় অসংখ্য চাপাতির কোপের দাগ এবং ডান হাতের কব্জি কাটাছিলো। চাঞ্চল্যকর এ হত্যা নিয়ে নানা জ্বল্পনা কল্পনা দেখা দিয়েছে,আতংক বিরাজ করছে।তথ্য আছে,আরিফের সাথে ঐ এলাকায় মাদকচক্রের ঘনিষ্ঠতা ছিলো। তবে আরিফের বড় বোনের দাবী, সম্প্রতি একটি লক্ষাধিক টাকার দামের স্মার্টফোন কিনে দেওয়াতে রবিবার রাত ৮টার পরপরই বাড়ির বাইরে পার্শবর্তী একটি ওয়াইফাই জোনে নেট চালানোর কথা বলে বের হয়। এরপর খুজতে গেলে রাত ১০টার পরে সে নির্দিষ্ট স্থানে না পেয়ে সারারাত খুজাখোজি করতে থাকে। 

‎হত্যার রহস্য উন্মোচন ও খুনীদের শনাক্তের জন্য পুলিশ আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  এ ঘঠনায় সন্দেহজনক হিসেবে আরিফের তিন বন্ধুকে জিজ্ঞাসা বাদের জন্য হেফাজতে নিয়েছে মণিরামপুর থানা পুলিশ।‎