
লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশে ঢুকেছিল একটি নারী চোরচক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয় পাঁচজনকে।
শুক্রবার দুপুরে লালমনিরহাট সদরের ওই মন্দির থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন। তারা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা।
লালমনিরহাট জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস বলেন, ‘এ চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। নারীদের সঙ্গে মিশে গয়না লুট করতে এসেছিল।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী পাঁচ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।