মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে সাধারণ জনগণের মধ্যে পচা চাউল বিতরণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

উক্ত পচা চাউল নিয়ে মল্লিক পুর ইউনিয়নের চাউল ভুক্তভোগীগনের মধ্যে তোলপাড় দেখা যায়।

চাউল ভুক্তভোগীগন পচা চাউল নিয়ে ইউনিয়ন পরিষদে একে অপরের সাথে কানাঘুষা করতে দেখা যায়। এবং চাউল খাবারের অনুপোযোগী বলেও তা জানান। চাউল পচা অভিযোগের বিষয় নিয়ে ফুড অফিসার মান্নান আলীর সাথে কথা হলে তিনি বলেন এটা পচা চাউল না, সাদা প্রকৃতির চাউল গুলো হল পুষ্টির চাউল।

সরকার ১৮০ টাকা কেজি দরে কিনে চাউলের সাথে মিশিয়ে জনগণের মাঝে বিতরণ করার জন্য দিয়েছে। এটা পচা চাউল না বলে ও তিনি জানান। অটো রাইস মিলের মালিক মিরাজ খানের সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে নড়াইল,কালিয়া ও লোহাগড়ায় চাউল বিতরণ করে আসছি, কিন্তু আমার অটো রাইস মিলের চাউল কখনো খারাপ বা পঁচা চাউল বিতরণ হয় না।

ফুড অফিসার মান্নান আলীর সাথে কথা হলে তিনি বলেন আমার অফিসে পুষ্টির চাউল আছে দেখতে পারেন এবং তিনি সাংবাদিকদের পুষ্টির চাউল দেখান। পুষ্টির চাউল কি? এ সম্পর্কে জনগন কিছু ই জানেন না বলে ও জানা যায়।