এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকদ্রব্য সংরক্ষণ আইনে পৃথক ২টি স্থানে অভিযান পরিচালনা করে মোঃ তৈয়মুর রহমান (২২) ও মোঃ সাইফুল ইসলাম(২৮) নামের ২ আসামীকে ভিন্ন ভিন্ন ভাবে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেছে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।

তৈয়মুর রহমান উপজেলার গাবখালী গ্রামের আবু জাফর মোড়লের ছেলে ও সাইফুল ইসলাম আগরাহাটি গ্রামের মোঃমতিয়ার রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে,১৫ই এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার গাবখালী গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ তৈয়মুর রহমানকে গ্রেফতার পরবর্তী ১ হাজার টাকা জরিমান ও ১০ দিনের কারদন্ড সহ ১৫/৪/২৫ ইং তারিখে তার বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা রেকর্ডে হয়েছে।মণিরামপুর থানায় দায়েরকৃত যার মামলা নং ২৮/২৫।

অপরদিকে উপজেলার বাকোশপোল গ্রামের পালপাড়ার হরিহর নদী থেকে অবৈধভাবে ভূগর্ভস্থ বালি উত্তোলন করাই মোঃ সাইফুল ইসলাম(২৮) কে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতার করে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০,০০০ হাজার টাকা অনাদায় ১ মাসের কারাদন্ড প্রদান করে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।

মাদকদ্রব্য আইনে তৈয়মুর রহমানকে আদালতে প্রেরন করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাইফুল ইসলাম এখনো থানা হেফাজতে আছে বলে তথ্য নিশ্বিত করেছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী।