
রিপন বিশ্বাস, নড়াইল: নড়াইলের সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের মিলনমেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে ১১ অক্টোবর(শনিবার) দুপুর ১টার দিকে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান বাবু।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, এম মুনির চৌধুরী, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, মাহফুজুর রহমান মন্নু, কার্ত্তিক দাস,সাংবাদিক অশোক কুন্ডু,সাংবাদিক উজ্জ্বল খান, খায়রুল আরেফিন রানা, সেলিম জাহাঙ্গীরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ।
মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।