
স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব কেশবপুর’র কমিটি গঠন করা হয়েছে।
গত (রবিবার) ১০ মার্চ রাতে পৌর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাব কেশবপুরের কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এ.কে আজাদ ইকতিয়ার। সভায় উপস্থিত সকলের মতামত ও সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ওয়াজেদ খান ডবলুকে সভাপতি, শামীম আখতার মুকুলকে সাধারণ সম্পাদক ও এনামুল হাসান নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।