
পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান। তিনি সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন।
প্রেসক্লাবের সভাপতি এডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএম গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, রবিউল ইসলাম, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, আছাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউর জামান, ফসিয়ার রহমান ।
সভায় ওসি জিয়াউর রহমান জানান, সাংবাদিক এবং পুলিশের পেশা ভিন্নতা হলেও লক্ষ এবং কাজ একই ধরণের। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও পুলিশ এক সাথে এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।