
ঠাকুরগাঁও ট্রাকের চাপায় শরিফুল ইসলাম (৪৮) নামে বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও রোড বাঁধন কাকন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
তিনি বিমান বাহিনীর একজন অফিস স্টাফ ছিলেন বলে জানান নিহতের একজন নিকটাত্মীয়।
তিনি সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী এলাকার মহির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী হতে শহরের উদ্দেশ্যে ছেরে আসা আর মদিনা এন্টারপ্রাইজ ট্রাক (ঢাকা মেট্রো ট – ১৮-১১৭২) এবং ঠাকুরগাঁও শহর হতে বালিয়াডাঙ্গী মোরের উদ্দেশ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন, জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুনা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।