
মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুজগুন্নী গ্রামের মৃত ওমেদ আলী মন্ডল এর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী মন্ডল (৮৫) নামের ব্যাক্তি (১৬ আগস্ট) শনিবার আনুমানিক রাত ২.৩০ মিনিটের দিকে স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সৈনিক,১৬ আগস্ট (রবিবার) রাত ১১.০০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক এম্বুলেন্স যোগে তাকে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়, ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন রোগীর অবস্থা বেশি ভালো না কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলে আপনারা রোগীকে খুলনায় নিয়ে যান এবং কিছুক্ষণ পর হেরমত আলী মন্ডল নিজে বলেন আমাকে বাসায় নিয়ে চলো আমার কিছুই হয়নি।
বাসায় নিয়ে আসলে কয়েক ঘণ্টা পরে তিনি মৃত্যুবরণ করেন ১৭ই আগস্ট (রবিবার) দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম, সিনিয়র (অবঃ) আর্মি অফিসার মোঃ ফখরুল ইসলাম, মণিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খলিলুর রহমান,উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামকুড় ইউনিয়নের সেক্রেটারি ডাক্তার মোঃ মনিরুজ্জামান মনি, অবসরপ্রাপ্ত সাংবাদিক মোঃ আব্দুল করিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নম্বর – ৩৯৩৭৪৬৯সৈনিক হেরমত আলী (বরখাস্ত), তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ০৮ নম্বর সেক্টরের অধিনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার (সংশোধনী এসবিএও)২৫/২০০৩ ক্রমিক নং ২৬১৬ এবং বাংলাদেশ গেজেট খন্ড নং ১৪ এর ক্রমিক নং ৬২ এর মাধ্যমে প্রকাশ হয়েছে। তিনি বিগত ০৩ মার্চ ১৯৬৭ তারিখে সেনাবাহিনীতে যোগদান করেন এবং শৃঙ্খলা জনিত কারণে ১২ নভেম্বর ১৯৭৫ তারিখে অধিনায়ক,১২ বেংগল কর্তৃক তাকে চাকুরী হতে দরখাস্ত করা হয়।
সিনিয়র (অবঃ) আর্মি অফিসার ফখরুল ইসলাম বলেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মোঃ হেরমত আলী মন্ডল এর দাফন কাফন এর জন্য খরচ বাবদ সম্মানী হিসাবে ২০,০০০ টাকা দেওয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।