‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জানাতে ও জানাযার নামাজের পর দাফন-কাফন শেষে মৃতের আত্বার মাগফেরাত কামনার দোয়া পর্যন্ত উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।


‎মৃত নজরুল ইসলাম মনিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নে তিন নম্বর শেখপাড়া ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও একজন ত্যাগী নেতা ছিলেন।
‎শনিবার (২ আগস্ট) শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও জানাযায় উপস্থিতর সময় মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল,সেচ্চাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।


‎দাফন-কাফন শেষে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন,একজন ত্যাগী নেতাকে হারালো উপজেলা বিএনপি।আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত।