মণিরামপুর প্রতিনিধিঃ হাকোবা গ্রামের বিশিষ্ট ফল ব্যবসায়ী মোঃ আকবার আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বরন করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মোঃ ইসমাইল হোসেন, ইসরাফিল হোসন ও ইসরাইল হোসেনের পিতা। তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে সততার সাথে ফলের ব্যবসা করতেন। ২৪শে জানুয়ারী তিনি ইশার নামাজ পড়ে বাড়ি ফিরতেই, হটাৎ অসুস্থ হলে সাথে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
কর্মরত ডাক্তার জানায় আকবার আলী হৃদরোগে আক্রান্ত হওয়ার কারনে মৃত্যু বরণ করেছেন। আকবর আলীর মৃত্যুর খবর শুনে হাকোবা গ্রামে ছুটে যান,আজ ২৫শে ফেব্রুয়ারী জানাজা নামাজে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের অহংকার মোঃ তুহিন হাসান।
তুহিন হাসান জানায় আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহ তাকে বেহেশত দান করুক তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সততার সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে ফলের ব্যবসা করতেন,হটাৎ আজ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
এছাড়াও আজ মঙ্গলবার তিনি সহ জানাজা নামাজে অংশগ্রহণ করেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন,বিএনপির নেতা মোনায়েম হোসেন, আঃ রফিক,আঃ গফফার হোসেন,ওয়ার্ড বিএনপির সভাপতি সোলেমান গাজী,বিশিষ্ট মাছ ব্যবসায়ী শামীম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবর আলী,আলহাজ্ব আনিসুর রহমান, সাংবাদিক লিটন হোসেন, রাশেদুল ইসলাম, তহিদুল ইসলাম সহ গ্রাম বাসী ও বিভিন্ন পর্যায়ের মুসল্লী বৃন্দ।
আজ ২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত।জানাজা নামাজ শেষে মাছনা মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।