
নারীর অধিকার ও আইনী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আইনী সেবা কার্যক্রমের আওতায় সচেতনতা সভা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের পারিবারিক আইন অনুযায়ী অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নারী নির্যাতনের ক্ষেত্রে করণীয় এবং আইনী প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া যৌতুককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে এর আইনী প্রতিকার ও পারিবারিক সম্পত্তি আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্লাস্ট-এর প্যানেল অ্যাডভোকেট আজিজা সুলতানা মৌসুমি।
এ সময় ব্লাস্ট আইন সহায়তা ক্যাম্পে স্থানীয় নারীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট আইনজীবীরা প্রতিকারমূলক আইনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
ক্যাম্পে জানানো হয়, ব্লাস্ট প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্লাস্ট রাজশাহীর সমন্বয়কারী অ্যাডভোকেট শামীনা বেগম, লফস-এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।