
লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে হামলা করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর সহ বিএনপির কর্মীদের উপর হামলা করেন।ওই হামলায় বিএনপি’র অন্তত ৩ জন নেতা-কর্মী। আহতরা হলেন পাটগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়াডের সেচ্ছাসেবক দলের সভাপতি রাবিউল ইসলাম, জগতবের ইউনিয়ন যুবদলের আহব্বায়ক সাফিউল ইসলাম।
মঙ্গলবার বিকালে ওই উপজেলায় বিএনপি’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, দ্রব্যমূল্যের দামবৃদ্ধি ও বিএনপি’র নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদ পাটগ্রাম উপজেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয় ভাংচুর করেন। তাদের হামলায় হানিফ ও রবিউলসহ বিএনপি’র অন্তত ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে এমন দাবী বিএনপি’র।
পরে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বাড়ির সামনে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।
তবে বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি কাদের এলাহী লাভলু বলেন ২০১৩-১৪ সালে বিএনপি জামাতিরা পাটগ্রামে অরাজকতা ও লুটপাট করেছিলো,আর যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য পাটগ্রাম আওয়ামীলীগ সাধারন জনগনের নিরাপত্তা দিয়েছে মাত্র।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, বিএনপি ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন এমন খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সব সময় চেষ্টা করেছে পরিস্থিতি যেন শান্ত থাকে। হামলা বা সংর্ঘঘের কোন ঘটনাই ঘটেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।