
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বিয়ের ১৯ দিন পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার(১৬ নভেম্বর ) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ৬ নং ওয়ার্ডে এ দূঘর্টনা ঘটে। মৃত আশরাফুল ইসলাম ওই এলাকার নায়েব আলীর পুত্র।
প্রত্যশদর্শীরা জানান, ওই এলাকায় রাস্তার ধারে সাংবাদিক রহিমের বাড়ির পাশে ভেঙ্গে যাওয়া বিদ্যুৎতের বাশেঁর খুটি মেরামতের চেষ্টা করেন আশরাফুল ইসলামসহ দুইজন যুবক। এ সময় বিদ্যু’ৎতের তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে আশরাফুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।