লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে রেজাউল করিম(৩৭) নামক ১জন বাংলাদেশী নিহত হয়েছে। এ সময় বাবু নামক ১জন যুবক আহত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতের দিক পাটগ্রাম উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত রেজাউল করিম(৩৭) উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি গ্রামের মনসুর আলীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতের দিকে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালিয়েছে। উক্ত গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয়েছে এবং বাবু নামক ব্যক্তি আহত হয়ছে। বাকি ৭জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুকে আটক করেছে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) এ নিয়ে কোন কথা বলতে রাজি নয়। পরে বিষয়টি জানানো হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।