
লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে লালমনিরহাট আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়াকুটিতে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ নভেম্বর) এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাট-এর সহকারী প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করা হয়। বৈঠকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কেও অবহিত করা হয়। উন্মুক্ত বৈঠক শেষে অংশগ্রহণকারীদের জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বার্তাবহুল লিফলেট প্রদান করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।