লালমনিরহাট পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায়
লালমনিরহাট পৌরসভা হলরুমে এ কেককাটা অনুষ্ঠিত হয়। কেক কাটেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় সমাজ সেবক, নারী উদ্যোক্তা ও টিএসসিসি এর সদস্য জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওযার্ডের সাবেক কাউন্সিলর আবু জাহেদ ভূট্টু, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।