
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
দিবসটি উপলক্ষে রোববার (৭ জুন) বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) সদস্য সংগঠন ও সহযোগীদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।
প্রচারপত্র বিতরণকালে লফসের বক্তারা তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করেন এবং এর আসক্তি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তামাকমুক্ত সমাজ গঠনে এই ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন।
লফসের এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।