সহিংসতার রাজনীতিমুক্ত দেশ গড়ার দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২১ নভেম্বর সকালে হরতাল-অবরোধমুক্ত রাজনীতির আহবান জানিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
এসময় মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনের আগে হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই। আমরা রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি চাই। প্রতিটা দিন নির্মমতার রাজনীতিতে এগিয়ে চলছে দেশ। আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বৃদ্ধি-দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেয়া হরতাল-অবরোধ থেকে দেশ-সমাজ-জাতিকে মুক্তি দেয়ার পক্ষে। আর তাই চাই, পুলিশ-প্রশাসন ও বিরোধী রাজনৈতিক প্লাটফর্মগুলো আমজনতার কথা ভেবে ভয়ংকর রাজনৈতিক কর্মসূচি কোনভাবেই যেন না হতে পারে, সেই দিকে দৃষ্টি দেবে। তা না হলে আজ যেমন হরতাল-অবরোধকারী ও পুলিশ-প্রশাসনের উপর থেকে আমজনতার আস্থা উঠে গেছে, তেমন আগামীতে তা আরো দৃঢ় হবে যা আমাদের কারোই কাম্য নয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।