নুরুজ্জামান সরকার,স্টাফ রিপোর্টার:জেগেছে জনতা, উঠেছে নৌকার জোয়ার” এই স্লোগানকে সামনে রেখে চলছে চতুর্থ ধাপে স্থানীয় সরকার নির্বাচন এ ডিমলা উপজেলার ৭ ইউনিয়নের নৌকার প্রচার প্রচারণা ও নির্বাচনী পথসভা।

শনিবার (১৮ ই ডিসেম্বর) ডিমলার উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ০১নং ওয়ার্ড ছোটখাতা মিলন স্কুল মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে নেমে আসে হাজারো মানুষের ঢল।

উক্ত পথসভায় প্রবীণ আওয়ামীলীগ নেতা হানিফ খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল হক সরকার মিন্টু। তিনি বলেন ছোট খাতা ১ নং ওয়ার্ড এর মাটি আওয়ামীলীগের ঘাঁটি। আওয়ামীলীগের অনেক স্মৃতি পড়ে আছে এই মাটিতে। আবারো নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

এতে বক্তব্য রাখেন ইউনিয়ন এর নৌকার মাঝি আতাউর রহমান সরকার।
তিনি বলেন বিগত বছরে অনেক উন্নয়ন করেছি ,
ইউনিয়ন পরিষদ এর অর্থায়নে রাস্তা ঘাট করেছি, কালভার্ট নির্মাণ করেছি,বিভিন্ন স্কুল কলেজ এ শিক্ষা উপকরণ দিয়েছি, ইউনিয়নবাসী ৯ লক্ষ টাকা পরিষদের ও ৯লক্ষ টাকা আমার যুক্ত করে ১৮ লক্ষ্য টাকা দিয়ে একটি এম্বুলেন্স উপহার দিয়েছি, এ ছাড়াও অনেক উন্নয়ন করেছি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় উন্নয়ন করার সুযোগ দিন।জনগণের বিপদে আপদে পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক, খালিশা
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আকুল চৌধুরী, সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক জলিল মিয়া, সিনিয়র আওয়ামীলীগ নেতা আবুল কাশেম ওরফে বাক মিয়া সহ অনেকেই।