
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনে ডিসেম্বরে বাংলাদেশ ও ভারত সরকার একযোগে অনেক কর্মসূচি নিয়েছে, যা বন্ধুপ্রতিম এই দুই দেশের মধ্যে আগে কখনও হয়নি।
এবারের বিজয়ের মাসটাকে স্মরণীয় করে রাখতে ৬ ডিসেম্বর দিল্লিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক বক্তৃতা’ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে।
পাশাপাশি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তিন দিনের সফরে বাংলাদেশ যাবেন বলেও স্থির হয়েছে। গত ৫০ বছরে বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের কোনও রাষ্ট্রপ্রধান বা সরকার-প্রধান অংশ নেননি—সেদিক থেকে এই সফর হবে নজিরবিহীন।
জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে সম্মান জানাতে দিল্লিতে এখন থেকে প্রতি বছর শেখ মুজিবুর রহমান স্মারক বক্তৃতা আয়োজনের পরিকল্পনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান, দিল্লির ‘ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স’ (আইসিডব্লিউএ)—যারা পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করে এবং দেশ-বিদেশের বহু অতিথিকে বক্তব্য জানাতে নিয়মিত আমন্ত্রণ জানায়—তারাই নিয়মিত বক্তৃতাটির আয়োজন করবে বলে জানা গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।