মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) আনোয়ারুল মোমেন তাঁর নির্বাচনী ইশতেহারে নান্দাইলের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানান উদ্যোগ গ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁর এই উদ্যোগগুলো নান্দাইলকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে।

শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির নান্দাইল রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হবে, যা সকল নাগরিকের জন্য নিরাপদ ও উন্নত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করবে।

সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত নান্দাইল সামাজিক অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের কবল থেকে মুক্ত রাখা হবে।

জনবান্ধব প্রশাসন
প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, জনগণের সেবা সহজ ও দ্রুততর করা হবে।

কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা কৃষকদের উৎপাদন ও বাজারমূল্য নিশ্চিত করে, তাঁদের আর্থিক স্বচ্ছলতা ও মর্যাদা বৃদ্ধি করা হবে।

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন করে, প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

সুশিক্ষিত নান্দাইল গড়তে চাওয়া শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষার মান উন্নয়ন করে, আগামী প্রজন্মকে দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।

পরিকল্পিত উন্নয়ন সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে, নান্দাইলকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেনের এই উদ্যোগগুলো নান্দাইলের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা যায়। তাঁর নেতৃত্বে নান্দাইল একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।