‎নিজস্ব প্রতিনিধিঃ চলছে সাংসদ নির্বাচনের তুমুল প্রচারণা। স্ব স্ব প্রতীকের ভোট চেয়ে রাত-দিন এক করে চলেছে সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও তার কর্মীসমর্থকরা। প্রচারনার প্রতিযোগিতায় শত ব্যস্ততাকে মন্থর করে কর্মী সমর্থকের বহর সহকারে নির্বাচনি প্রচারনা ভুলে কিছু সমায়ের জন্য একজন এমপি প্রার্থী তার শৈশবের ডাকে নেমে পড়লেন খেলার মাঠে। সহপাঠীদের ন্যায় খেলায় মশগুল কিশোরদের কাছে চেয়ে বসলেন ক্রিকেট ব্যাট। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ঘটনাটি যশোর ৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইকবাল হোসেন তার কলস প্রতীকের ধারাবাহিক প্রচারনায় উপজেলার চাকলা এলাকার চাকলা সরঃপ্রাঃ বিদ্যালয় মাঠে তেসরা ফেব্রুয়ারী বিকালে ভোট চাইতে গেলে শিশু-কিশোরদের খেলার মাঠে দেখে স্মৃতি বিজড়িত অতীতের আবেগ নিয়ে মাঠে নেমে যান প্রার্থী নিজেই। খুঁদে খেলোয়াড়রা একজন সংসদ সদস্য প্রার্থীর এ আবদারকে স্বাগত জানিয়ে ছুটে এসে ব্যাট ধরিয়ে দাঁড় করিয়ে দিলো ক্রিজে। এ প্রান্তে বল হাতে খুদে খেলোয়ার অপরপ্রান্তে ব্যাট হাতে একের পর এক ছোট বড় শট খেলে চলেছে একজন সংসদ সদস্য প্রার্থী। হাস্যোজ্জ্বল মুখে কিছু সময়ের জন্য খেলার মাঠ ভরে উঠল বয়সের বিভেদ ভুলে। চলতে থাকা খেলা উপভোগ করতে মাঠের পাশ দিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় সাধারন মানুষকে। এ দৃশ্য ধারনের পর কলস প্রতীকের কয়েকজন সমার্থক ফেইসবুকে ছাড়লে মুহূর্তেই সোস্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি হতে শেয়ারে শৈশব-কৈশরের নানান সব আবেগী কমেন্টস করতে দেখা যায় সকল বয়সী ফেইসবুক আইডির ব্যাক্তিদের।

‎মুঠোফোনে কথা হলে সংসদীয় আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেন এ প্রতিবেদককে জানান, সময়ের সাথে মানুষের শারীরিক ও সামাজিক অবস্থার পরিবর্তন হলেও কেউ তার শৈশবকে ভুলতে পারেনা। খেলার মাঠে বাচ্চাদের দেখে নিজের অজান্তেই তাদের কাছে হাত পেতে ব্যাট নিয়ে খেলা করতে কোন কিছুই ভাবিনি। এটাই শৈশব! যে আবেগে কোন মানুষ তার শৈশবের স্মৃতি ভুলে থাকতে পারেনা।