ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না বলেও তিনি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল কিন্তু, বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন কথা সর্বস্ব এবং ভার্চ্যুয়াল।

তিনি বলেন, বিএনপির এসব কর্মসূচির সঙ্গে জনগণ ও রাজপথের কোন সংযোগ নেই। ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না।