
ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর: জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম বলেছেন, আজ আপনাদের চুল সাদা হয়ে গেলেও জাতির কঠিন সংকটের সময় আপনারা আলোর মশাল জেলেছিলেন, অন্ধকার প্রান্তর চিড়ে এই দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন।
কিন্তু যেই স্বাধীনতা আপনারা ৫০ বছর আগে অর্জন করেছিলেন, ৫০ বছর পরেও এই দেশের সন্তানেরা, শিশুরা ও মানুষেরা সেই স্বাধীনতার মানে খুজে বেড়ায়।
বিট্রিশ ও পাকিস্তানের দীর্ঘ শাসনামল এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছর, এতোগুলো বছর পারি দেওয়ার পরও আজ পর্যন্ত আমাদের স্বাধীনতার মানে খুজতে হয়। আজও স্বাধীন বাংলাদেশের যুবকরা ইউরোপ, আমেরিকায় যাওয়ার জন্য জমি-জমা বিক্রি করে অবৈধ পন্থায় কঠিন জীবনের ঝুকি গ্রহণ করে।
অদ্য শনিবার ( ৪ ডিসেম্বর) সকাল ১০টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি) জামালপুর জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সভাপতিত্ব করেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব, জামালপুর জেলা শাখার সমন্বয়ক এডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেনের এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার নিপসন মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এছাড়াও আরো যারা বক্তব্য রাখেন, তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মানিক, আবু বক্কর সিদ্দিক, নাজিম তালুকদার, নজরুল ইসলাম, আঃ রহিম পাশা, এডভোকেট এম এ বারী, আলহাজ¦ আঃ রাজ্জাক, এডভোকেট গোলাম কুদ্দুস, এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সদর-সহ বিভিন্ন উপজেলা থেকে আগত দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নিমিত্তে গঠিত হয়েছে এবি পার্টি। মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো ও তাদের সার্বিক কল্যাণে কাজ করতে পারলেই প্রকৃত মানুষ হিসেবে সুপরিচিত হওয়া যাবে। তাদের আত্ম ত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।