বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে নিয়ে উপযুক্ত চিকিৎসার দাবিতে জামালপুরে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অদ‍্য শুক্রবার (২৪ ডিসেম্বর) জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দানে দুপুর তিনটায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দগণ।

জামালপুর জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে সভাস্হলের মাঠ এবং আশপাশের হাজার হাজার লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।