ছবি কলমকথা
ছবি কলমকথা

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৮ মার্চ ) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে অনুষ্ঠিত হবে “তৃণমূল প্রতিনিধি সম্মেলন”। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ সকল সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ মুহাম্মদ আবুল কাশেম। শুক্রবারের তৃণমূল প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে থানায় থানায় প্রস্তুতি সভা,প্যানা ফেস্টুন সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেয়া হয়।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ শুক্রবারের তৃণমূল প্রতিনিধি সম্মেলন কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আশাকরি খুলনায় একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারব সাথে সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।