চিকিৎসা নিশ্চিতের পর খালেদা জিয়ার টিকার সিদ্ধান্ত: আইনজীবী

ডেস্ক: 

সরকার খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করার পর তার শারীরিক অবস্থা দেখে করোনা টিকা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিএনপি চেয়ারপাসরন এখনো অসুস্থ। আগে তার শারীরিক অবস্থার আরও উন্নত হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না। স্বাভাবিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পরে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের ২৫ মার্চ মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।