নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নকে সদর উপজেলার মধ্যে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন সাবেক জেলা ছাত্রদলের সদস্য, সাবেক জেলা যুবদলের সহ-সম্পাদক, সাবেক জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ – ক্রীড় সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
তাঁর মেধা, রাজনৈতিক দূরদর্শীতা ও জনগনের কল্যাণে কাজ করার অদম্য ইচ্ছের ধারে কাছেও নেই ইউনিয়নের কোন চেয়ারম্যান পদ প্রার্থীর, এমনটাই অভিমত এলাকার সাধারন মানুষের।
সরেজমিনে এলাকাঘুরে ও চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলামের সাথে একান্ত আলাপচারিতায় উঠে এসেছে তার জীবনের না জানা অনেক কিছু।
তরিকুল ইসলাম জানান, তিনি তুলারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চাঁচড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম মোল্লার ছেলে।
বিগত ফ্যাসিষ্ট সরকারের শাসন আমলে তাঁর বিরুদ্ধে নড়াইল সদর থানায় রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে একাধিক সাধারণ ডায়েরি করেছিল তার রাজনৈতিক প্রতিপক্ষরা।তারমধ্যে একটিতে দেড় বছরের সাজা হয় তার।
এছাড়াও ফ্যাসিষ্টের ্দোষররা ১৭টি নাশকতা মামলা দিয়ে তাকে বারবার কারাগারে পাঠিয়েছে। প্রায় ২৩ মাস তিনি জেলে কাটিয়েছেন। তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি ছাড়েন নি।আরও শক্তভাবে আকড়ে ধরেছেন। জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। নেতা কর্মীদের মনোবল ধরে রাখতে কখনও রাজনীতির মাঠ ছেড়ে যাননি।
৫ ই আগস্ট পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেননি।হিন্দু সম্প্রদায়ের মানুষদের আগলে রেখেছেন। অভয় দিয়েছেন। নির্ঘুম থেকে রাত জেগে পাহারা দিয়েছেন। যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে। সুযোগ সন্ধানীরা
পতিত স্বৈরাচারের অনেক নেতার বাড়ি হামলা ভাঙচুর লুটপাট করার চেষ্টা করলেও শক্তহাতে তা দমন করেছেন। এই কারনে অনেক সুযোগ সন্ধানীর চোখের কাটা হয়েছেন। এসব কিছুই পরোয়া করেন নি।তিনি তার নীতি আদর্শে অটল থেকেছেন। তুলারামপুর ইউনিয়নে বি এনপি’কে সুসংগঠিত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন।
আগামী প্রজন্মকে নেশার ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে ইউনিয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসায় ফুটবল প্রদান সহ প্রতিদিন অসংখ্য কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাসমুক্ত, আধুনিক তুলারামপুর ইউনিয়ন গড়তে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জয়ী হতে ইউনিয়নের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জননেতা তরিকুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় এলাকায় বইছে আনন্দ উল্লাস। চায়ের দোকান থেকে হাট বাজার সর্বত্র চলছে আলোচনা। তরিকুল ইসলামের পক্ষে জনমত গঠনের জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাজে নেমে পড়েছে এলাকার সাধারণ ভোটাররা।তারা যোগ্য প্রার্থী হিসেবে তরিকুল ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।