
হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান এরিকের মা বিদিশা এবার ‘নতুন জাতীয় পার্টির’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিদিশা জানান, শিগগিরই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করবে নতুন জাপা।
তবে কোন জোটে তিনি যোগ দেবেন, তা উল্লেখ করেননি। এর আগে, গত ১৪ জুলাই রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক এরশাদ। পরে সাদ এরশাদ নিজেকে এই অংশ থেকে সরিয়ে নেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।