নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের মান্নান মিনার ছেলে মাহমুদুল হাসান তাপসের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ উঠেছে।

কলোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার আলম মুক্ত ও সাধারন সম্পাদক উৎপল বিশ্বাস এ অভিযোগ করেন। অভিযোগ উল্যেখ করেন, মাহামুদুল হাসান তাপস এক জন টাউট প্রকৃতির লোক । তিনি সর্বদা আওয়ামী লীগের রাজনীতির বিরোধীতা করেন।

তার নেতৃত্বে আগদিয়া গ্রামে জামাত বিএনপির রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই তাপস নৌকার বিপক্ষে অবস্থান করে। আগদিয়া গ্রাম হতে নৌকা মার্কার ভোট আনারসে দেওয়ার জন্য কাজ করেন। সদর উপজেলা নির্বাচনে ও একই চরিত্র লক্ষ করা যায়। উপজেলা নির্বাচনে মাথায় ফেটি বেধে নৌকার বিরুদ্ধে কাজ করেন। তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে না।

সরকার দলীয় কিছু রাজনৈতিক নেতার সাথে মিশে নিজেকে আওয়ামী লীগের বড় নেতা দাবি করেন। অভিযোগ রয়েছে তাপস বাহিরগ্রাম খাল খননে ব্যাপক অনিয়ম দূর্ণীতি করেছে। অন্যের ফসলী জমি কেটে জমির টপ-সয়েল নষ্ট করেছন। বাহিরগ্রাের মফিজ জানান, খাল খননে ২০০ ফিট দুরত্বে ২০ ফিটের ঢালাইয়ের ঘাট দেওয়ার কথা থাকলে ও তিনি দিয়েছেন ৩ ফিট।

অনেক জায়গা খাল কাটায়ই হয়নি। যেটি তদন্তে গেলে বেরিয়ে আসবে। এলাকাবাসী এ কাজে বাধা দিলে তাদের কোন বাধা মানেনি। তিনি পানি উন্নয়ন বোর্ডের সদস্য দের না নিয়ে একা জেনারেল মিটিং এ এর খাতা দেখিয়ে সমিতির নেতা বনে গেছে। তিনি ২০১৫ সালে নিজেকে আওয়ামী লীগের কলোড়া ইউনিয়নের সভাপতি দাবি করে মুক্তর নাম প্রুট দিয়ে ডেকে নিজেকে সভাপতি দাবি করেন। এ নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হলে পুলিশের ভয়ে গাঁ ডাকা দেন এই তাপস।

এ বিষয়ে কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার আলম মুক্ত বলেন। তাপস দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। তার নেতৃত্বে কলোড়া ইউনিয়ন বিএনপি সক্রিয় হয়ে উঠেছে । তিনি আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানাবিধ কূৎসা রটিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে খাল খনন কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে আমরা প্রশাসনের নিকট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করব।

কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস বলেন, মাহামুদুল হাসান তাপস আওয়ামী লীগের কোন পদে নেই । তিনি সাবেক চেয়ারম্যান আশিষ বিশ্বাসের সাথে থেকে এহেন কার্য করে চলেছেন।
তার বিরুদ্ধে দূর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। আমরা তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।

মাহমুদুল হাসান তাপসের বিরুদ্ধে এ সকল অনিয়ন দূর্ণণীতি সেচ্ছাচারিতা বিচার দাবি করেন এলাকাবাসী।