
পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ কতৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃশাকিল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কতৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে আজ বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটগ্রাম বাজারের চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা শাখার ছাত্রলীগ সভাপতি জনাব শাফিন আহমেদ পায়েল, সাধারন সম্পাদক জনাব আল মামুন শুভ সহ পাটগ্রাম পৌর,ইউনিয়ন ও কলেজ শাখার সভাপতি সম্পাদক ও নেতাকর্মীগন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন পাটগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ ও উপজেলার সকল ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও কর্মীগন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।