দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হযেছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্না হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষযে জানতে বরগুনা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।