মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমির আলী ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান এবং সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
দলীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে আব্দুল গনি চুড়ান্ত মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেনেও দলের সভাপতি পদে থাকা অবস্থায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে জমির আলী ভূঁইয়াকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার দেওয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।