‎মণিরামপুর প্রতিনিধিঃ একদিন পরেই সিয়াম সাধনার রমজান মাস শুরু। প্রতি বছরের ন্যায় এবারও মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়জনে মাসব্যাপী ইফতারের আয়োজন, পবিত্রতা রক্ষা এবং যশোর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

‎মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারী সন্ধায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম,আব্দুল হাই,এড মকবুল ইসলাম সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।