বিশেষ প্রতিনিধি: সারা দেশে বিএনপির সকল বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কার করেছে দলটি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়াননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল বিএনপি। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

দেশব্যাপী বহিস্কৃত নেতাদের তালিকায় খুলনা বিভাগের ৬ জনের মধ্যে নাম রয়েছে যশোর ৫ (মণিরামপুর) আসন থেকে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহিদ ইকবাল। খুলনা বিভাগে বহিস্কৃতদের তালিকা নিম্নরূপ:

১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি।

২. নড়াইল-২: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি

৩. যশোর-৫: এ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা

৪. সাতক্ষীরা-৩ ডা. শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৫. বাগেরহাট-১: ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি

৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।