
ছবি: সংগৃহিত
ভোলার মনপুরায় আওয়ামী লীগের দ্বিতল বিশিষ্ট কার্যালয় নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাজীরহাট বাজারে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে নগদ ও চেকে ২০ লাখ টাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও সম্পাদক জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে। বিশেষ করে মনপুরায় নদীভাঙন রোধ প্রকল্পে ১ হাজার ১৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ, পাকা রাস্তা-ঘাট, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ সব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরাসহ বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন তিনি।
এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নবনির্মিত মডেল মসজিদ ও উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক চৌধুরী, একেএম শাহজাহান মিয়া, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, ইউপি চেয়ারম্যান আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক গিয়াস উদ্দিন আযম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।