আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশের মতো লক্ষ্মীপুরেও শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি আবার ঘুরে দাঁড়িয়ে রাজপথে নেমেছে। আমরা শুনতে পাচ্ছি একইদিনে আওয়ামী লীগ নাকি শান্তিপূর্ণ সমাবেশ করবে।
আমি লক্ষ্মীপুরের ডিসি, এসপিকে বলছি আওয়ামী লীগকে আমাদের ওপর লেলিয়ে দিবেন না। আপনারাও আমাদের ওপর লেলিয়ে পড়বেন না। যেখানেই বাধা দিবেন বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবন প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এ্যানি বলেন, ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী। সেই শক্তি ১১ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই। প্রত্যেক ইউনিয়নে পতাকা মিছিল হবে। ফেস্টুন হাতে থাকবে। একরাতে ফেস্টুন তৈরি করবেন। একরাতে পতাকা তৈরি করবেন। যদি কোথাও বাধা দেয়, আমার কোনো নেতাকর্মী মার খেয়ে আসতে পারবে না সেখান থেকে।
তিনি বলেন, এটি শুধু বিএনপির নয়, জনগণের আন্দোলন। এতে বিজয় ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই। বিজয় ছাড়া ঘরে ফেরার সুযোগ নেই। মাঠে নেমেছি, পেছনে যাবো না। সামনে যাবো, অধিকার আদায় করবো, দাবি আদায় করবো।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু। এসময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।