
বঙ্গবন্ধুকে হত্যার পর সেই ধারাবাহিকতা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দুইজন স্বৈরশাসক ও দুইজন সামরিক শাসক এবং তার সঙ্গী সাথীরা আমাদের জন্য প্রতি পদে পদে মাইন পুঁতে রেখে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথে এখনও মাইন পুঁতে রাখা আছে।
সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে তিনি এগিয়ে যাচ্ছেন। শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।