১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করবে জাতীয় পার্টি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী বুধবার ১০ নভেম্বর বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা, উপজেলা ও মহানগরে দায়িত্ব প্রাপ্ত জাতীয় পার্টির নেতৃবৃন্দদের যথাযথ ভাবে দিবসটি পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।