সজিব ওয়াজেদ জয়। ফাইল ছবি
সজিব ওয়াজেদ জয়। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পদ্মা সেতু কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইটই হোক এমন যে কোনো সফলতা নিয়েই কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করবে।
বুধবার রাতে নিজের ফেসবুক পেজে পোস্টে এ মন্তব্য করে তিনি লিখেছেন, “যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা যাতে অন্ধকার অধ্যায় ফিরিয়ে আনতে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। ধর্ম ব্যবসায়ীদের প্রতি আমাদের জিরো টলারেন্স দেখাতে হবে।”
বলে রাখা ভালো, গত ৬ মে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের’ একটি ভিডিও ওই পোস্টে দিয়েছেনে সজীব ওয়াজেদ। তার বর্ণনায় মুক্তিযুদ্ধে বাংলাদেশের সহায়তায় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ভূমিকা তুলে ধরে তিনি এসব কথা লেখেন।
১৯৭১ সালের বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ পরিবেশনা বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের বর্বরতার ঘটনায় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেই একই স্থানে আইসিটি মন্ত্রণালয় অনুরূপ একটি কনসার্টের আয়োজন করে। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠানে বিশ্বের সেরা রক তারকারা সংগীত পরিবেশন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।