সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুসারে বেলা ২ টায় সমাবেশ শুরু হয়। এর আগে সমাবেশে যোগ দিতে দেড়টার পর থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতা-কর্মীরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে মাঠে উপস্থিত হচ্ছেন।
এ সময় তারা বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান দিতে থাকেন। ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ এই জনসভার আয়োজন করেছে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, বিএনপি ঢাকায় সমাবেশ করছে। আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে জনসভা করছি। এটি পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।