নিজস্ব প্রতিনিধিঃ নড়াইল-২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে বিশাল এক গণমিছিল নড়াইল শহরের মুচিপোল থেকে বের হয়ে রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক নড়াইল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল, বাংলাদেশ পুজা উদযাপন ফন্ট্র নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুন্ডু, নড়াইল পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল খান প্রমুখ।

গণমিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস।