নিজস্ব প্রতিনিধিঃ নড়াইল-২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে বিশাল এক গণমিছিল নড়াইল শহরের মুচিপোল থেকে বের হয়ে রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক নড়াইল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল, বাংলাদেশ পুজা উদযাপন ফন্ট্র নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুন্ডু, নড়াইল পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল খান প্রমুখ।
গণমিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।