মণিরামপুর প্রতিনিধিঃ গণহত্যা দায়ে দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ হাসিনা সহ তার দোসরদের গ্রেফতার ও রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১লা আগস্ট চিত্রা মোড়ে অনুষ্ঠিতব্য যশোর জেলা যুবদলের “যুবসমাবেশ” সফল করতে সাংগঠনিক ভাবে শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভা করেছে যুবদলের মণিরামপুর উপজেলা ও পৌর শাখা।

রবিবার (২৬শে জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঐ যৌথ সভায় মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভার আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর নগর যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, যুবনেতা আইয়ুব আলী, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, শামসুজ্জামান শান্ত, মাসুদ পারভেজ রুবেল প্রমূখ।

‎যুবনেতা সাইদুল ইসলাম ও বিল্লাল হুসাইনের যৌথ সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামি ১লা আগষ্ট শনিবার যশোর চিত্রা মোড়ে যশোর জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিতব্য যুব সমাবেশে সকলের উপস্থিতি কামনা করে আগত অতিথিবৃন্দ।