বিএনপির সিদ্ধান্তগুলো সমুদ্রের ওপার থেকে আসে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যিনি বা যারা সমুদ্রের ওপার থেকে সিদ্ধান্ত দেন, বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কারণ, ১৫ থেকে ১৬ বছর ধরে তারা দেশের বাইরে। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিলেও তাদের নেতারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে।
আব্দুস সাত্তার তার প্রমাণ।হাছান মাহমুদ বলেন, বিএনপির সংসদ সদস্যেদের পদত্যাগের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তার ওপর ভর করেই রাজনীতি করে।
আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে এবং দেশ পরিচালনা করছে। জনগণ যতদিন চাইবে, ততদিনই আওয়ামী লীগ দেশ পরিচালনা করব।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় এবং পেছনের দরজা দিয়েই ক্ষমতায় গেছে। তারা ষড়যন্ত্র না করলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।